Header Ads

Header ADS

Foreign Loan to ADP

কমবে বিদেশি ঋণ

Link

জাহিদুল ইসলাম

বাংলাদেশে বিদেশি সহায়তা বাবদ ২০১৭-১৮ অর্থবছরে এসেছিল ৭১৭ কোটি ৫০ লাখ ডলার। ইতিহাসের সর্বোচ্চ বিদেশি সহায়তা ছাড়ের পর এবার তা ৬০০ কোটি ডলারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। আগামী দুই অর্থবছরেও বিদেশি সহায়তা ৬০০ কোটি ডলারের ঘরেই সীমাবদ্ধ রাখতে চায় সরকার।
বাজেট ঘাটতি অর্থায়নে বিদেশি সহায়তা স্থির থাকলেও অর্থনীতির পরিধি বৃদ্ধির সঙ্গে বাড়ছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার। ফলে জিডিপির তুলনায় বিদেশি সহায়তার পরিমাণ কমছে আনুপাতিক হারে। ইআরডির নিয়মিত প্রকাশনা ‘ফ্লো অব এক্সটারনাল রিসোর্সেস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনা ও আগামী কয়েক বছরের বিদেশি সহায়তার প্রাক্কলন পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের অর্থনীতির আকার বাড়ছে দ্রুত। অর্থনীতির পরিধির সঙ্গে উন্নয়ন কার্যক্রমের পরিধিও বাড়ছে। হাতে নেওয়া হয়েছে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কক্সবাজার রেল সংযোগের মতো বিশাল প্রকল্প। চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিদেশি সহায়তা না বাড়ায় নিজস্ব অর্থায়নে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার মতো খাতে প্রত্যাশিত হারে অর্থ বরাদ্দ নিশ্চিত করতে আগামীতে অভ্যন্তরীণ তহবিলে গুরুত্ব দিতে চায় সরকার।

No comments

Theme images by Leadinglights. Powered by Blogger.