Old Project
অর্থবছর ২০১৯-২০
এডিপির বোঝা পুরাতন ৩২৯ প্রকল্প
চলতি অর্থবছরে সমাপনীর জন্য রাখা প্রকল্পগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ
দেওয়া হয়েছিল। এ বিষয়ে বারবার তাগিদ দেওয়া হয়েছিল পরিকল্পনা মন্ত্রণালয়
থেকে। কিন্তু তাতেও কাজ হয়নি। এ অবস্থাকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সমস্যা
এবং আর্থিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা বলে মনে করছে পরিকল্পনা কমিশন। এ
পরিপ্রেক্ষিতে ১২টি প্রকল্পকে সমাপ্ত ঘোষণা করে এডিপি থেকে বাদ দেওয়ার
সুপারিশ করা হয়েছে। এছাড়া ৩৭টি প্রকল্পে এক লাখ টাকা করে বরাদ্দ দিয়ে
চলমান রাখা হবে। ইতোমধ্যে বাকি ৯টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নির্ধারিত প্রকল্পের
কাজ শেষ না হওয়ার কারণ খুঁজে বের করা হবে। সময়মতো প্রকল্পের কাজ শেষ করার
চেষ্টা অব্যাহত রয়েছে। প্রকল্প পরিচালকদের এবার অনেক স্বাধীনতা দেওয়া
হয়েছে। তারা যাতে মাঠে থাকেন সেজন্য নির্দেশ রয়েছে। সে মোতাবেক এখন অনেক
প্রকল্প পরিচালকই মাঠে থাকছেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন,
সময়মতো প্রকল্পের কাজ শেষ করতে না পারা বাংলাদেশের অর্থনীতির অনেক পুরাতন
সমস্যা। রাজনৈতিক বিবেচনায় অনেক সময় কিছু প্রকল্প নেওয়া হয়ে থাকে। এসব
প্রকল্পের বাস্তবায়নে ততটা গুরুত্ব দেওয়া হয় না। এছাড়া প্রকল্পের সংখ্যা
বাড়লে অর্থ বরাদ্দও নিশ্চিত করা যায় না। ফলে বছরের পর বছর ধরে ঝুলে থাকা
প্রকল্পের ব্যয় বাড়ে। অপচয় হয় রাষ্ট্রীয় অর্থের। পরিস্থিতি উত্তরণে ছোট
আকারের অধিক প্রকল্প না নিয়ে এডিপির আওতায় গ্যাস, বিদ্যুৎ, যোগাযোগ
অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে মেগা প্রকল্পে
গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।
No comments