11 U-tern
Link
হিমাগারে ১১ ইউটার্ন প্রকল্প
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সূত্র জানায়,
প্রকল্পটি বাস্তবায়নে সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন
কর্মসূচিতে (এডিপি) বরাদ্দের একটি অর্থও ব্যয় করতে পারেনি ডিএনসিসি। চলতি
অর্থবছরের এডিপিতে এ প্রকল্পে বরাদ্দ ছিল মাত্র ১ লাখ টাকা। নামমাত্র
বরাদ্দ দিয়ে বাঁচিয়ে রাখা প্রকল্পটি বাস্তবায়নে অবশ্য সংশোধিত এডিপিতে
(আরএডিপি) ৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে। অবশ্য এ পর্যন্ত একটি পয়সাও ব্যয় করতে
হয়নি এ প্রকল্পের জন্য। কারণ ইতোমধ্যে প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেছে। এ
অবস্থায় মেয়াদ না বাড়িয়ে প্রকল্পটির আওতায় আর একটি পয়সাও ব্যয় করার সুযোগ
নেই।
No comments