Private invetment Stagnent
সরকারের বড় ব্যয়েও খরা কাটছে না ব্যক্তিখাতে
২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৬৭ শতাংশ
বিনিয়োগ এসেছিল সরকারের পক্ষ থেকে। চলতি অর্থবছরে সরকারি বিনিয়োগ জিডিপির ৮
দশমিক ১৭ শতাংশে উন্নীত হচ্ছে বলে দাবি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
(বিবিএস)। ১০ বছরে সরকারের বিনিয়োগ ৩৭ হাজার ২৭৬ কোটি টাকা থেকে বেড়ে
দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ১১৯ কোটি টাকায়। সরকারের বিনিয়োগ সাড়ে পাঁচ গুণের
বেশি বাড়লেও এ সময়ে বেসরকারি বিনিয়োগ ২১ দশমিক ৫৬ শতাংশ থেকে বেড়ে
দাঁড়িয়েছে মাত্র ২৩ দশমিক ৪০ শতাংশে। সরকারি বিনিয়োগ বাড়লেও বেসরকারি
বিনিয়োগে স্থবিরতার কারণ নিয়ে ভিন্ন ভিন্ন ভাবনা সরকারের শীর্ষ কর্মকর্তা ও
অর্থনীতিবিদদের মধ্যে।
No comments