Budget Support from WB
বিশ্বব্যাংকের ৯ শর্ত
বাজেট সহায়তা হিসেবে আসবে ছয় হাজার কোটি টাকা
Link
সূত্র জানায়, তিন বছরে বাজেট সহায়তা
হিসেবে ৭৫ কোটি ডলার ছাড় করতে গত মাসে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ে
চিঠি পাঠিয়েছে ইআরডি। এ প্রস্তাবের বিষয়ে প্রাথমিক সম্মতি জানিয়েছে
বিশ্বব্যাংক। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংস্থাটি ঢাকায় একটি প্রতিনিধিদল
পাঠাবে। সবকিছু ঠিক থাকলে প্রতিবছর ২৫ কোটি ডলার করে তিন বছরে কাঙ্ক্ষিত
অর্থ ছাড় করবে সংস্থাটি।
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের
মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাংলাদেশের খবরকে বলেন, ব্যক্তি খাতে
কর্মদক্ষতা বাড়াতে অর্থায়নের বিষয়ে সরকারের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা চলছে।
মূলত বাজেট সহায়তা হিসেবে এ অর্থ চাইছে সরকার। সুনির্দিষ্ট কোনো নির্মাণ বা
ক্রয় কার্যক্রমে এ অর্থ ব্যয় করা হবে না। কিছু খাত সংস্কারে শর্ত সাপেক্ষে
এ অর্থ দেওয়া যেতে পারে। তবে কী খাতে কী ধরনের সংস্কার হবে এ বিষয়ে দুই
পক্ষ ঐকমত্যে পৌঁছাতে পারলে সরকার এ অর্থ পাবে।
No comments