বড় প্রকল্পে গুরুত্ব দেওয়ার তাগিদ
সূত্র জানায়, এডিপির শতভাগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ফেব্রুয়ারির শুরুর দিকে সব মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভার বৈঠক ডাকেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের কার্যপত্র সম্প্রতি প্রকাশিত হয়েছে। কার্যবিবরণী পর্যালোচনা করে জানা গেছে, সরকারি কাজের সুফল যথাসময়ে জনসাধারণের কাছে পৌঁছাতে চলমান প্রকল্প সংশোধন ও মেয়াদ বৃদ্ধি যথাসম্ভব পরিহারের নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। বিদেশি সহায়তায় চলমান প্রকল্পের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঋণচুক্তি, দাতাদের অর্থছাড়, অবমুক্তি ও ব্যয়সংক্রান্ত সমস্যায় পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
No comments