Header Ads

Header ADS
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ একাডেমি

ঝুলে আছে এক দশক



রাজধানী ঢাকায় উঁচু ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে বরাবরই প্রশ্ন দেখা দেয়। বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযান সমালোচিত হয়েছে বেশি উচ্চতায় উদ্ধার অভিযান চালাতে না পারায়। অগ্নিকান্ডের শিকার ভবনে ৪০ ফুট উচ্চতায় কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে যন্ত্রপাতি সংগ্রহে নেওয়া প্রকল্পটিও প্রত্যাশিত গতি নেই। ২০১৪ সালে নেওয়া প্রকল্পের আওতায় উঁচু ভবনে আগুন নেভাতে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহেরও কথা ছিল। ৫৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পে গত বছরের জুন পর্যন্ত ব্যয় হয় ৪১ কোটি ১১ লাখ টাকা। ৭৫ শতাংশ কাজ শেষের পর প্রকল্পটি অন্তর্ভুক্ত হয় স্থবির তালিকায়। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এ প্রকল্পে মাত্র ১ লাখ টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত এডিপিতে (আরএডিপি) বরাদ্দ দেওয়া হয় ২ কোটি আট লাখ টাকা।

No comments

Theme images by Leadinglights. Powered by Blogger.