Header Ads

Header ADS

Hand Loam

Link

স্তচালিত তাঁতশিল্পের দুর্দিন


১৫ বছরে হারিয়ে গেছে সাড়ে ৬৭ হাজার তাঁত

তাঁতশুমারি-২০১৭ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত শুমারির প্রাথমিক ফল সম্প্রতি প্রকাশ করেছে বিবিএস। এতে বলা হয়েছে, ১৯৯০ সালে দেশে মোট ২ লাখ ১২ হাজার ৪২১টি তাঁত ছিল। ২০০৩ সালে সংখ্যাটি নেমে আসে ১ লাখ ৮৩ হাজার ৫১২-এ। ২০১৮ সালে পরিচালিত জরিপে দেশে তাঁত পাওয়া গেছে ১ লাখ ১৬ হাজার। এ হিসাবে ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত হারিয়ে গেছে ৯৬ হাজার ৪২১টি তাঁত। এর মধ্যে গত ১৫ বছরে বন্ধ হয়েছে সাড়ে ৬৭ হাজার তাঁত।
শুমারির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশে তাঁতের সংখ্যা কমে আসার পাশাপাশি কমছে এ খাতে নিয়োজিত শ্রমিকের সংখ্যাও। ২০০৩ সালে সর্বশেষ তাঁতশুমারি অনুযায়ী দেশে তাঁত শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে দেশের প্রায় ১৩ লাখ ২৭ হাজার নারী-পুরুষ কর্মরত ছিল। ২০১৮ সালে এই সংখ্যা কমে এসেছে ৩ লাখে।
শুমারি সংশ্লিষ্টরা বলছেন, কুটির শিল্পের ঐতিহ্য ধরে রাখতে হলে হস্তচালিত তাঁতের পৃষ্ঠপোষকতা করতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের জন্য ভিন্ন বাজার তৈরি করতে হবে। দক্ষ শ্রমিকদের ধরা সম্ভব না হলে ক্রমেই বিলুপ্ত হয়ে যাবে এই শিল্প। এজন্য নীতি নির্ধারকদের পরিকল্পনা প্রণয়ে এই শুমারির ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

No comments

Theme images by Leadinglights. Powered by Blogger.