নির্বাচনী প্রকল্প বাড়াচ্ছে এডিপির আকার
নির্বাচনী প্রকল্প বাড়াচ্ছে এডিপির আকার
চলতি অর্থবছরের আট মাসে অনুমোদন দেওয়া হয়েছে ৪০৮ প্রকল্প। এর মধ্যে গত
ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে তড়িঘড়ি করে নেওয়া হয়েছিল প্রায় আড়াই শ
প্রকল্প। বিভিন্ন প্রক্রিয়া শেষে আগামী বছর এসব প্রকল্প বাস্তবায়নের মুখ
দেখছে। এসব প্রকল্পের শুরু থেকেই গতি ধরে রাখতে প্রয়োজন হবে বিপুল পরিমাণের
অর্থ। বাস্তবতা উপলব্ধি করে সরকারের নিজস্ব তহবিল ও বিদেশি সহায়তা থেকে
আগামী অর্থবছর প্রকল্প বাস্তবায়নে বাড়তি দেওয়া হবে প্রায় ৩৭ হাজার ৭০০ কোটি
টাকা। সব মিলে ২০১৯-২০ অর্থবছরের এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ২ হাজার ৭০০
কোটি টাকায়।
নির্বাচন সামনে রেখে অনুমোদন দেওয়া প্রকল্পের অধিকাংশই নেওয়া হয়েছিল পল্লী
অঞ্চলের উন্নয়নে। এর ফলে নতুন এডিপিতে অর্থ বরাদ্দেও অগ্রগাধিকার পাবে
পল্লী উন্নয়ন। তা ছাড়া নির্বাচনের আগে ভোটার টানতে বিভিন্ন এলাকার সড়ক,
মহাসড়ক, সেতু, কালভার্ট নির্মাণ ও উন্নয়নে বেশ কিছু মেগা প্রকল্প হাতে
নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় পরিবহন খাত নতুন এডিপিতে বাড়তি বরাদ্দ পাবে।
বরাবরের মতোই বিদ্যুৎ খাত থাকবে শীর্ষ অগ্রাধিকার পাওয়া কয়েকটি খাতের
মধ্যে।

No comments