বড় সাত প্রকল্পে থাকছে ৩৬ হাজার কোটি টাকা

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে।
২০০৯ সাল থেকে চলে আসা ৩০ হাজার ১৯৩ কোটি টাকার প্রকল্পে চলতি বছরের
ফেব্রুয়ারি পর্যন্ত ব্যয় হয়েছে ১৭ হাজার ৯০৩ কোটি টাকা। চলতি অর্থবছরে
বরাদ্দের শতভাগ অর্থ ব্যয় হলেও নির্ধারিত মেয়াদে কাজ শেষ করতে ছয় মাস লাগবে
প্রায় ১১ হাজার কোটি টাকা। বিপুল চাহিদা থাকলেও পদ্মা সেতু বাস্তবায়নে
আগামী অর্থবছরের জাতীয় বাজেটে ৫ হাজার ৩৭০ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া
হচ্ছে। এ অবস্থায় প্রকল্পটির মেয়াদ আরেক দফায় বাড়ানো অনিবার্য হয়ে পড়েছে।
২০০৮ সালের জাতীয় নির্বাচনের ইশতেহারে অবকাঠামো খাতে পদ্মা সেতুর মতো একগুচ্ছ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ। মহাজোটকে নেতৃত্ব দিয়ে বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসে প্রতিশ্রুত প্রকল্প আলোচনার টেবিলে আনতে দলটির চলে যায় কয়েক বছর। সরকারের গত দুই মেয়াদে মাঠপর্যায়ে কয়েকটি প্রকল্পের কাজ শুরু হলেও দৃশ্যমান অগ্রগতি হয়েছে হাতেগোনা কয়েকটির। এ অবস্থায় নতুন মেয়াদে অবকাঠামো উন্নয়নেই বিশেষ অগ্রাধিকার দিচ্ছে সরকার। চলতি মেয়াদে বেশ কিছু প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য সরকারের রয়েছে। এ লক্ষ্য পূরণ করতে সরকারের প্রথম বাজেটে ফার্স্টট্র্যাক হিসেবে পরিচিত অগ্রাধিকার ১০ প্রকল্পে প্রায় ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।

No comments