Header Ads

Header ADS

বিশাল এডিপিতে ঘাটতি ৫০ হাজার কোটি টাকা

এ সভায় আগামী অর্থবছরের জন্য ২ লাখ ১৫ হাজার ১১৪ কোটি টাকার এডিপি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নতুন এডিপিতে সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ থাকবে ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা। প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি উৎস থেকে সংগ্রহ করা হবে ৭১ হাজার ৮০০ কোটি টাকা। অবশিষ্ট ১২ হাজার ৩৯২ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো নিজেদের তহবিল থেকে ব্যয় করবে। তবে সরকারের তহবিল, প্রকল্প সহায়তা ও সংস্থার নিজস্ব বরাদ্দসহ এবার সব মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা ছিল ২ লাখ ৬৫ হাজার ৪১৪ কোটি টাকা। এ হিসাবে নতুন এডিপিতে ঘাটতি থাকবে ৫০ হাজার ৩০০ কোটি টাকা।  

No comments

Theme images by Leadinglights. Powered by Blogger.