Header Ads

Header ADS

Digital GVt.

 ডিজিটাল সরকার প্রতিষ্ঠায় আড়াই হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক


এলআইসিটি প্রকল্প বাস্তবায়ন শেষ হওয়ার আগেই ইন্টিগ্রেটেড ডিজিটাল গভর্নমেন্ট শীর্ষক নতুন প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এতে অর্থ সহায়তার অনুসন্ধান করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ইআরডিতে অনুরোধ পাঠানো হয়।
অনুরোধের ভিত্তিতে বেশ কিছু দাতা দেশ ও সংস্থায় সহায়তা চায় ইআরডি। এর প্রেক্ষিতে বিশ্বব্যাংক ৩০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। এ বিষয়ে একটি ধারণাপত্রও তৈরি করেছে বিশ্বব্যাংক।
বিসিসি সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৫০ লাখ ডলার। বিশ্বব্যাংকের পক্ষ থেকে ৩০ কোটি ডলার সহায়তা পাওয়া যেতে পারে। সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে অবশিষ্ট ৫০ লাখ ডলার। এ হিসাবে প্রকল্পটির ব্যয়ের ৯৮ শতাংশ অর্থই আসবে বিদেশি সহায়তা থেকে।

No comments

Theme images by Leadinglights. Powered by Blogger.