8th Plan
নির্বাচনী প্রতিশ্রুতি গুরুত্ব পাচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরির অংশ
হিসেবে সামষ্টিক অর্থনীতির একটি রূপরেখা প্রণয়নের কাজ শুরু করেছে পরিকল্পনা
কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। এ লক্ষ্যে কোন বিষয়ে কী ধরনের
গবেষণা করা হবে তাও চূড়ান্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
কাছে মাসখানেকের মধ্যে একটি ধারণাপত্র উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর
নির্দেশনায় এ ধারণাপত্রের আলোকে নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া তৈরি করা
হবে। জিইডি সূত্র জানায়, ২০২০ সালের জুলাই থেকে বাস্তবায়নের লক্ষ্যে নতুন
পরিকল্পনার কাজ আগামী বছরের মে মাসের মধ্যে শেষ করা হবে। এ পরিকল্পনায়
গ্রামকে শহর বানানো সংক্রান্ত আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতিকে বিশেষ
গুরুত্ব দেওয়া হবে। ফসল উৎপাদন, মাছ চাষের মতো কৃষি কাজের পাশাপাশি সব
শ্রেণি ও মানুষের জন্য পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে পরিকল্পনার
আওতায়। পাশ্চাত্যের দেশগুলোর মতো গ্রামগুলোকে সাজানো হবে। ব্যবসা-বাণিজ্য
ছাড়াও উন্নত শিক্ষার পরিকল্পনায়।
No comments