Header Ads

Header ADS

Food Sylo IMED

Link

খাদ্যগুদাম নির্মাণে বাড়তি ব্যয় ২০২১ কোটি টাকা

নুমোদনের সময় প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৯১৯ কোটি ৯৭ লাখ টাকা। গত বছরের মার্চ পর্যন্ত প্রকল্পের আওতায় ব্যয় হয়েছে ২১৮ কোটি ৩৪ লাখ টাকা। সাড়ে চার বছরে প্রকল্পটির আর্থিক অগ্রগতি সাড়ে ১১ শতাংশের কম। এ অবস্থায় চার হাজার ১৩৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় ধরে প্রকল্পটির সংশোধনী প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্তের আলোকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রস্তাবটি অনুমোদন পেলে ব্যয় বাড়বে ১১৫ শতাংশ।
আইএমইডি সূত্র জানায়, প্রকল্পের মূল কাজ তথা আট সাইলো নির্মাণে এক হাজার ৪২৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। গত মার্চ পর্যন্ত এ কাজে হাতই দেওয়া হয়নি। এর মধ্যে একটি প্যাকেজের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। দুটি প্যাকেজের দরপত্রে চূড়ান্ত অগ্রগতি হয়েছে। আটটি সাইলোর ভূমি উন্নয়ন, সাইট অফিস নির্মাণ ও সীমানাপ্রাচীর নির্মাণে অবশ্য ৫১ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হয়েছে। সাইট অফিস নির্মাণে ল্যাবরেটরি টেস্ট ছাড়াই নির্মাণ উপকরণ ব্যবহারের অভিযোগ রয়েছে।

No comments

Theme images by Leadinglights. Powered by Blogger.