IMED
সচিবদের ডাকা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ে
এডিপি বাস্তবায়নে এবার শুরু থেকেই গতি
আসবে বলে জানিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট উপস্থাপনের সময় সংসদে মুহিত
বলেছিলেন, এডিপি বাস্তবায়নে গতি আনতে শুরু থেকেই অর্থ ছাড় দেওয়ার উদ্যোগ
নেওয়া হয়েছে। ফলে ধাপে ধাপে অর্থ ছাড়ের কারণে সৃষ্ট স্থবিরতা থেকে বেরিয়ে
আসবে বাস্তবায়ন। এরই ভিত্তিতে শতভাগ এডিপি বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ
করেছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব
পাওয়া আ হ ম মুস্তফা কামাল।
জানতে চাইলে বিশ্বব্যাংকের বাংলাদেশ
অফিসের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাংলাদেশের খবরকে বলেন,
সাম্প্রতিক সময়ে উন্নয়নকাজের পরিধি বাড়লেও এর সঙ্গে সঙ্গতি রেখে আর্থিক
সামর্থ্য ও বাস্তবায়নের দক্ষতা বাড়ছে না। ফলে প্রতিবারই এডিপি থেকে বড় একটা
অংশ কেটে নেওয়া হয়ে থাকে। সংশোধিত এডিপির শতভাগ বাস্তবায়নের নজিরও পাওয়া
যায় না। এ অবস্থায় শতভাগ এডিপি বাস্তবায়ন নিশ্চিত করতে বড় প্রকল্পে অর্থায়ন
নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা ও সামর্থ্য বাড়ানোর উদ্যোগ
নেওয়ার পরামর্শ দেন তিনি।
No comments