Mega project
Link
প্রধানমন্ত্রীর সামনে উঠছে মেগা প্রকল্পের অগ্রগতি
আগামী কিছু দিনের মধ্যেই প্রধানমন্ত্রী
শেখ হাসিনার উপস্থিতিতে সচিব কমিটির সভা অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৭ সালের
জুলাই মাসে অনুষ্ঠিত সচিব সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় আড়াই বছর পর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য বৈঠকে নির্বাচনী
ইশতেহার পূরণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হবে। আলোচনায় থাকবে
গ্রামকে শহরে রূপান্তর করতে ‘আমার গ্রাম আমার শহর’ শীর্ষক রূপকল্প। টেকসই
উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, জবাদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা,
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি মেগা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতিও
রয়েছে আলোচনার সূচিতে।
এর আগেই সরকারের অগ্রাধিকার
ফাস্ট-ট্র্যাকভুক্ত সব প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে
আইএমইডি। এর আলোকে আইএমইডির পক্ষ থেকে প্রতিটি প্রকল্পের পরিচালকসহ
সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে। আজ মঙ্গলবার পদ্মা বহুমুখী
সেতু প্রকল্প ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটি
অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই বৈঠকে সভাপতিত্ব করবেন আইএমইডির ভারপ্রাপ্ত সচিব
আবুল ফজল মো. ফয়জুল্লাহ।
No comments