Header Ads

Header ADS

SDG

দারিদ্র্য নিরসনে সাফল্যের পথে

এসডিজি বাস্তবায়নের দুই বছরে বাংলাদেশে দারিদ্র্য নিরসনে ব্যাপক সাফল্য এসেছে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০১৭ সাল শেষে দেশে দারিদ্র্যের হার ২২ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। এ ছাড়া ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, গুণগত শিক্ষা, লিঙ্গসমতা, নিরাপদ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন এবং অবকাঠামো, টেকসই নগর ও জনপদ, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন এবং ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান-সংক্রান্ত বিষয়ে কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।
দেশে চরম দারিদ্র্য হার কমে এলেও শহর-গ্রামে দারিদ্র্য ব্যবধান এসডিজির লক্ষ্য অনুযায়ী কমেনি বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ২০১৭ সালের হিসাবে হতদরিদ্রের হার ১২ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে গ্রামীণ হতদরিদ্রের হার ২১ দশমিক ১ শতাংশ থেকে ১৪ দশমিক ৯ শতাংশে নেমে আসে। এ সময়ে শহুরে দারিদ্র্য ৭ দশমিক ৭ থেকে নেমেছে ৭ দশমিক ৬ ভাগে। অর্থাৎ শহর এলাকায় দারিদ্র্য হার প্রায় একই রয়ে গেছে।

No comments

Theme images by Leadinglights. Powered by Blogger.