Header Ads

Header ADS

power WB

বিশ্বব্যাংকের প্রতিবেদন

উৎপাদন তিন গুণ বেড়েছে ৮ বছরে


দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ



অন্ধকারে : দক্ষিণ এশিয়ায় বিদ্যুতের অব্যবস্থাপনার সার্বিক ক্ষতি’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে তাল মিলিয়ে সরবরাহ ও সঞ্চালন লাইন বাড়ছে না। আট বছরে বিদ্যুতের বিতরণ লাইন ৬০ শতাংশ ও সঞ্চালন লাইন ৩০ শতাংশ বেড়েছে। কমে এলেও এখনো বিদ্যুতের সিস্টেম লস রয়েছে ১৩ শতাংশ। বিদ্যুতে জ্বালানি ব্যবহারে অদক্ষতা, ভর্তুকিসহ বিভিন্ন ধরনের বিচ্যুতির কারণে ২০১৬ সালে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশের বেশি ক্ষতি হয়েছে। আর্থিক বিচারে এর পরিমাণ ১ হাজার ১২০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় বিদ্যুতে অসঙ্গতির ক্ষতি প্রায় ৯২ হাজার কোটি টাকা।

No comments

Theme images by Leadinglights. Powered by Blogger.