Lemon
Link
লেবু কমলা ও মাল্টা চাষে নতুন উদ্যোগ
প্রস্তাবিত প্রকল্পটির আওতায় লেবু, মাল্টা
ও লেবু জাতীয় অন্যান্য ফলের ৫৯ হাজারের বেশি প্রদর্শনী প্লট করা হবে। এসব
বাগানে ভূগর্ভস্থ উৎস থেকে সেচ দিতে করা হবে ১২৩টি সেচ প্রদর্শনী।
প্রকল্পের আওতায় ১ হাজার ৯৭০ ব্যাচ কৃষককে প্রশিক্ষণ, ২০ ব্যাচ কর্মকর্তা ও
১০০ ব্যাচ উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া অন্য
প্রকল্পের আওতায় স্থাপন করা কমলা ও সাইট্রাস জাতীয় ফলের ৫ হাজার বাগান
ব্যবস্থাপনার উদ্যোগ রয়েছে নতুন প্রকল্পটিতে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, একনেকের
অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদফতর। ২০২৩
সালের জুনের মধ্যে এর কাজ শেষ হবে। ৩০ জেলার ১২৩ উপজেলায় প্রকল্পটি
বাস্তবায়ন করা হবে। এলাকা নির্বাচনে পাহাড়ি ও পার্বত্য অঞ্চল এবং প্রচুর
বৃষ্টিপাত হয় এমন অঞ্চলগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রকল্পের বাইরে থাকা
জেলা ও উপজেলায় লেবু জাতীয় ফলচাষে প্রচারণা চালানো হবে প্রকল্পের আওতায়।
No comments