Header Ads

Header ADS

Jamalpur

পরিকল্পনা কমিশনের হস্তক্ষেপে সাশ্রয় ১ হাজার ৩৯ কোটি টাকা



 থিমপার্ক, লেকপার্ক, খেলার মাঠ, ডকইয়ার্ড, ভাসমান রেস্টুরেন্ট, অ্যাম্ফিথিয়েটার, সিটিং এরিয়া ও রেস্ট হাউজসহ বিভিন্ন বিলাসী স্থাপনা অন্তর্ভুক্ত করে গত বছর ২ হাজার ১১৩ কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পটির প্রস্তাব করা হয়েছিল। বিলাসী স্থাপনা বাদ দিয়ে নতুন করে প্রস্তাব তৈরি করতে প্রকল্পটি ফেরত পাঠায় কমিশন। পরে ১ হাজার ৩৯ কোটি টাকা ব্যয় কমিয়ে পুনর্গঠিত প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) পাঠায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশনের উদ্যোগে প্রকল্পের ব্যয় প্রায় ৬৬ শতাংশ কমেছে। প্রকল্পটির আওতায় ৩০০ একর জমি অধিগ্রহণ করা হবে। উন্নয়ন করা হবে ১৪ লাখ ৮০ হাজার ঘনমিটারের বেশি ভূমি। পানি সরবরাহ ব্যবস্থা, সীমানাপ্রাচীর নির্মাণ ও বিদ্যুতায়নেও থাকবে অর্থ বরাদ্দ। একনেকের অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ তাঁত বোর্ড। ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে।

No comments

Theme images by Leadinglights. Powered by Blogger.