Power from Nepal
Link
নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ
প্রকল্পটির আওতায় বড়পুকুরিয়া থেকে বগুড়া
পর্যন্ত ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের ৪০০ কিলোভোল্ট ক্ষমতার ডাবল সার্কিট
সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। যমুনা নদীর ৯ কিলোমিটার রিভারক্রসিংসহ বগুড়া
থেকে কালিয়াকৈর পর্যন্ত ১৪০ কিলোমিটার দৈর্ঘ্যে নির্মাণ করা হবে ডাবল
সার্কিট সঞ্চালন লাইন। এ ছাড়া কালিয়াকৈরে ৪০০/২৩০ কেভি উপকেন্দ্রে ৪০০ কেভি
এআইএস দুটি বে সম্প্রসারণ এবং পার্বতীপুরে ২৩০ কেভি সুইচিং স্টেশনে ২৩০
কেভি এআইএস দুটি বে সম্প্রসারণ করা হবে।
একনেকের অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়ন
করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড। এজন্য ২০২২
সালের জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে। এর কাজ শেষ হলে ভারত, নেপাল ও
ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে। ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের
প্রস্তাবিত ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ
আমদানি করাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
No comments